#সুস্বাগতম নব বর্ষ#
আগন্তুক
এসো নব , এসো হে , এসো , এসো নব বর্ষে !
এসো মলিন মর্ম মোছায়ে , এসো চিত্ত হরষে !
এসো প্রাণে , এসো গানে , এসো নিত্ত নব ছন্দে !
এসো পূলকে হৃদ প্রাঙ্গণে , এসো সুবাসে সুগন্ধে !
এসো নব , এসো হে , এসো আলোক তরঙ্গ ধরে !
এসো অজ্ঞতার আঁধারের কালিমা ঘোচায়ে !
এসো সম্পূরক রূপে , শুন্যতা পূর্ন করবার তরে !
এসো সুখ সমৃদ্ধ বয়ে , সবার ক্লান্তি গ্লানি মোছায়ে !
এসো নব , এসো হে , এসো প্রভাত হাওয়াতে !
এসো ভাতৃত্ব মিত্রতার সম্পর্কে অন্তরঙ্গতা ভরাতে!
এসো রুচি বৈষম্যের আচরণে , এসো সর্ব ধর্মে !
এসো রূপান্তরিত নিত্য নিত্য সর্ব কর্মে !
এসো হৃদ অন্তরায় , শয়নে স্বপনে জাগরণে !
এসো প্রেমালাপের নিবিড় ক্ষণের , মধু লগনে !
এসো নব এসো হে………
–~০০০XX০০০~–
“”””””””'”””””””””'””””””””””””””””””””””‘”””'””””””””””””””””””””‘””””””””‘”””
![]()







