☆★☆”পুনর্জন্মের সহযোদ্ধা”☆★☆
◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇
✍ শিব প্রসাদ হালদার
যতই হুমকি আসুক-প্রাণনাশের ভয় দেখাক,
তবুও; নোয়াব না মাথা।
অন্যায়ের অদম্য প্রতিবাদে,
প্রতিরোধ আমি গড়বোই-গড়বো।
চতুর্দিকে জাগিয়ে তুলবো
জ্বলন্ত প্রতিবাদের অপ্রতিহত ঢেউ।
নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষকে
ভালবাসতে গিয়ে, যদি নৃশংসভাবে –
হারিয়ে যায় আমার ঠিকানা,
আমার স্বপ্ন সার্থক হবার আগেই;
যদি হয় আশা ভঙ্গ-
অন্যায়ের প্রতিবাদের যোগ্য পুরস্কার যদি,
নিজের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়;
তবে, একান্ত অনুরোধ রইল–
আমার সমাধি থেকেই তোমরা শুরু করবে
দিন বদলের দুঃসাহসিক যাত্রা !
এগিয়ে যাবে সম্মুখে-
আমার অসম্পূর্ণ কর্মযঞ্জের রূপায়নের
চরম উদ্যমের উন্মাদনায় মেতে উঠবে তোমরাও,
আমি আবার জন্ম নিয়ে ফিরে আসবো
তোমাদের প্রদর্শিত পথে-
তোমাদেরই আরও একজন
নবপ্রজন্মের বলিষ্ঠ সহযোদ্ধা হোয়ে !!
***********☆***********
![]()








“সবুজ স্বপ্ন “(আন্তর্জাতিক বাংলা) ওয়েব ম্যাগাজিনের নিয়মিত লেখক ও পাঠক বন্ধুদের জানাই শুভ ইংরেজি নববর্যের আন্তরিক শুভেচ্ছা!