“শুভ চেতনা”
✍ মৃনাল কান্তি বাগচী
বিবেক,মনুষত্বের পরোয়া করেনা যারা
অন্যায়,অসত্য,পাপাচারে ভয় কি করে তারা?
তথাকথিক,সমাজে জ্ঞানী,গুনীজন, যারা এ কাজ করে সর্বক্ষণ,
তাঁদের দ্বারা সমাজ সংসারে কতটা আশা করা যায় মঙ্গল সাধন?
মিথ্যা ও কপটতার মুখোশ পরে এরা আপন পর সবাইকে দেয় ধোঁকা,
এরা নিজেকে ছাড়া অন্য সকলকে ভাবে বোকা।
অথচ এদের ক্রিয়া কলাপ অনেকেরই থাকে নখদর্পণে,
একথা তাঁরা ভুলেও ভাবেনা মনে।
এরা অপরকে প্রতারনা ও বোকা বানিয়ে পায় মজা
নিয়তির অভিপ্রায়ে কখনো কখনো পায় এরা সাজা।
যদিও তারা সাজা পায় কখনো কখনো
তবুও এদের দৌরাত্বে অনেকের বরবাদ হয় জীবন।
এদের কারনে সমাজ সংসারে বিরাজিছে এতো অশান্তি
বিধাতা, তুমি কি পারোনা,এদের শুভ বুদ্ধির উদ্রেগ করে,বঞ্চিত মানুষদের মনে আনতে শান্তি???
———- +++++++ ———-
![]()







