“অন্তর মম:”
✍ রণজিৎ মন্ডল
যতই লিখি গো কবিতা,
যতই গাই না গান,
এ হৃদয় যেন মরুভূমি সম
ঝরিতে চাহে গো প্রাণ।
কত মহাপ্রাণ দিল বলিদান,
কত মনিষির কত যে দান,
ডুবাইছি সব মানব সাগরে
করিয়াছি তাঁদের ম্লান।
মহাকবির গানে, আনে যে ভূবনে,
ভালোবাসা আজও মানুষের মনে,
তবুও কেন দিতে পারি না তাঁকে
প্রাপ্য সম্মান।
দূর্বোধে নির্বোধ খুজিয়া মরিছে,
না বুঝিয়া হাসিছে, না বুঝিয়া কাঁদিছে,
কি যে মানে তার, হয় না উদ্ধার,
যতই দিক না বুদ্ধিতে সান।
সংস্কৃতি আজ অপসংস্কৃতি,
কত যে কাব্য কত যে গীতি,
কেবলই শুনি নিজ গুনে সব
সমৃদ্ধ হইছে কত গুনবান।
সবুজে সবুজে ভরে আছে বন,
পড়ে আছে আজও সেই গাঁয়ে মন,
যেখানে এখনো পাই যে খুজিয়া
কত মহাপ্রাণের কত দান ধ্যান।
শুকাইছে নদী, সবুজেও টান,
কেউ দেয় না কারো সম্মান,
দিবারাত্র শুধু ঝরিছে রক্ত
হারিয়ে যায় কত প্রাণ।
নেই ভালোবাসা, নেই আলো আশা,
শুধুই কেবল বিকৃত নেশা,
ধরিয়া জড়ায়ে কহে মিঠে ভাষা
নেই গো তাহাতে অন্তর কারো
নেই গো কাহারো দান।
দুহাজার বিশে ছিল বিশ মিশে,
জানিনা কি হবে আগামী একুশে,
আশা নিয়ে তবু কত বাগিচায়
ফুটিছে গোলাপ স্বমহিমায়,
আসিছে ভ্রমর নতুন ফুলের
মধূতে করিতে স্নান।
আবার লিখিব, আবার গাহিব,
নতুন সুরের গামা, পাধা, নিসা,
নতুন বছরের গান।
–~০০০XX০০০~–
![]()







