“জীবন” এবং “সময়”
প্রেমাঙ্কুর মালাকার
“জীবন” “সময়” এই দুনিয়ার,
দুই সেরা শিক্ষক-
“জীবন” শেখায় করো ব্যবহার,
“সময়ে”র সম্যক!
“সময়” হামেশা দেয় যে শিক্ষা,
“জীবন” মূল্যবান ;
সঠিক “সময়ে” “জীবনে”র পথ,
করো অনুসন্ধান!
কোনদিন তাই করবে না ভাই,
“জীবন”কে অবহেলা-
বাঁচার “সময়” কম অতিশয়,
অঢেল নয়তো মেলা!!
—oooXXooo—
![]()







