মুখোশধারী
চিত্রশিল্পী তপন কর্মকার
মানুষ যেন রঙের ফানুস,
ঘুরছে গোলক ধাঁধায়।
এক পৃথিবী সঙ্গী পেয়ে,
তবু যে পথ হারায়।।
দিন বিদায়ে রাত কবরে,
স্বপ্ন দেখার পালা।
মনের মঞ্চে মুখোশধারী,
বুকের ভেতর জ্বালা।
রক্ত আগুন হলির ফাগুন
দেখি চোখের তারায়।।
জলপরী আজ ডাঙ্গায় এসে,
আকাশ ছুঁয়ে ধন্য।
সূর্য বোধহয় কপাল টিপে,
কালকে হবে গণ্য।
ফুলের হাসি পাখির গান,
বাতাস কেন বাজায়।।
—oooXXooo—
![]()







