নদী
কবি প্রজ্ঞা পারিজাত
একটা নদী আঁকতে চেয়েছিলাম
হঠাৎ পলির চর আটকে দিল সেই নদীকে ,
মনে হল আমি জীবনের গতি হারালাম ,
কাজল চোখে ঢেকে দিলাম চোখের জল
সন্ধ্যা নেমে এলো আকাশে চাঁদ উঠল
চাঁদের আলোকিত জোছনায় মনে হল নতুন জীবনের গতি আসবে ।
আমি আবার তুলির টানে নদীর বুকে তুফান তুললাম।
নিজের জীবন নৌকা ভাসিয়ে দিলাম স্বপ্নের তরীতে ।।
—oooXXooo—
![]()







