মন তুই বাঁচ
বাবু বিশ্বাস
“”””””””””
তুই আপন রঙে সাজরে মন আপন ঢঙে বাঁচ!
ভাঙিসনে তোর হীরক হিয়া হইয়া ভীতু ত্রাস!
এক জনমে, সাত জনমের মিটিয়ে সকল কাজ,
তুই স্ব-গৌরবে বাঁচরে মন স্ব-মহিমায় বাঁচ!
কেউ রবে না তোর দুঃখে কেউ দেবে না সাথ!
বলবেনা কেউ ওঠরে সোনা বাড়িয়ে দু-খান হাত,
উঠতে হবে নিজের-ই তোকে চেষ্টায় রত থাক!
তুই আপন ঢলে সাজরে মন আপন তালে নাচ!
এই দুনিয়ার রঙের খেলায় সবাই মাতোয়ারা
মুখোশ মাঝে মুখ লুকায়ে জ্বালায় যে ফোয়ারা!
তুই তাদের মত হোসনারে মন,মিথ্যের পড়ে তাজ!
জ্বালিয়ে বুকে নিষ্ঠ প্রদীপ আলোয় ভর আকাশ!
তুই আপন রঙে সাজরে মন আপন ঢঙে বাঁচ!
—oooXXooo—
![]()







