বুক চাপা কান্নার ডানা
মৃণাল কান্তি বাগচী
কে রাখে আর
কার মনের খবর
তবুও থাকে কিন্তু
হৃদয়ে ভালোবাসার সাগর।
ভালোবাসার অদৃশ্য ঢেউগুলি
নীরবে হৃদয়ে চলে বয়ে
যার আসার কথা থাকে
সে না আসলেও
হৃদয় নেয় তা সয়ে।
যাত্রা পথে না থাকলেও
সাথী
জীবন থাকেনা তাতে থেমে
কত আয়োজন কত
বিলাস ব্যসন
তবুও খামতি নাহি কমে।
হৃদয় আকাশে কত মেঘের
ঘনঘটা
বর্ষা হয়না তবুও শুরু
জীবনে কত কিছুই পাওয়া
হয়না
তাই অনেকের জীবনের
সাথী হয়ে যায় দারু।
কামনা বাসনাগুলি মনের
মাঝে
দেয় বারে বারে উঁকি ঝুঁকি
হয়েও হয়না জীবনে কত
কিছু
থেকে যায় সারা জীবন তা
বাকি।
জীবনের হিসাব মেলাতে
গিয়ে
সব কি আর মেলে
কে রাখে কার মনের
খবর
ইচ্ছেগুলি যায় উড়ে বহু
দূরে
তার বুক চাপা কান্নার ডানা
দুটি মেলে।।।
—-+########+—-
![]()







