‘জীবনের গান’
কৌশিক গাঙ্গুলি
তীব্র কবোষ্ণতায়
ফেনিল উচ্ছলতায় ,
অজ্ঞাত বাসনায়
নিষ্ঠুর কামনায়
ভালবাসায় , ঘৃণায়
বেঁচে থাকার তাড়নায় ,
বারংবার ভুলের বদান্যতায়
অজানা মৃত্যুর আশংকায় ,
মিলনের সাহসিকতায়
হেরে যাওয়ার লজ্জায়
মাখন সন্ধ্যায় ….
দেখা হবার ইচ্ছায়
ব্যর্থ কবিতায় ,
রাগের উষ্ণতায়
জয়ের আকাঙ্খায় ,
শান্তির প্রার্থণায়
জীবনের গান গায় ,
তারা জীবনের গান গায়।
—oooXXooo—
![]()







