তোমার আকাশে
দীননাথ চক্রবর্তী
যদি তাপে তাপে জমে মেঘ
তোমার আকাশে অন্তরে ,
তবে ঝড়িয়ে দিও আমার ভূমিতে
বৃষ্টি ধারায় বজ্রপাতে
বুকের নদী লহরে
তোমার আকাশে অন্তরে।
যদি জোছন হারিয়ে তোমার আকাশ
যায় ভরে যায় আঁধারে ,
তবে ঘুম হয়ে তুমি নেমে এসো
মোর আঁখি পল্লবে একটু বসো
স্বপন সুরের শিকড়ে
তোমার আকাশে অন্তরে।
যদি যায় ভুলে যায় রামধনু
তোমার আকাশে না ফেরে ,
আমি রাঙিয়ে দেবো পলাশ আগুনে
ভালোবাসার সঞ্জীবনে
ফাগুন শিমুল আবিরে
তোমার আকাশে অন্তরে।
—oooXXooo—
![]()







