‘প্রার্থণা’
– কৌশিক গাঙ্গুলি
গ্রীস্মের প্রখর তাপে
ফাঁটা মাটি শঙ্কায় কাঁপে,
জীবজগৎ জলের প্রতীক্ষায়
আসেনা বৃষ্টি , বায়ু ঝলসায় ,
বৈশাখে তাঁর জন্মমাস জানি
তাঁর গানে বর্ষার কথা শুনি ,
তাঁর কাব্যে প্রকৃতির জয়গান ,
আসুক বরষণ , হোক অবসান
সব কষ্ট ধরিত্রীর বুকে ,
প্রার্থণা এ আমাদের ,
মিশে থাকা কান্না আছে হে রবিঠাকুর এই ডাকে
আসুক জলধারা পৃথ্বীর বুকে ।
—oooXXooo—
![]()







