অবশেষে বৃষ্টি এলো
মৃণাল কান্তি বাগচী
অনেক অপেক্ষার পর
আজ সকালে বৃষ্টি এলো
অনেকটা অস্বস্তি কেটে গেলো
মনটা খুবই স্বস্তি পেলো।
বৃষ্টির গুরত্বকে অস্বীকার করার
সাধ্য আছে কার
বৃষ্টি নেই, দূরে চলে গেছে
ভালো লাগেনা মন আমার।
কঠিন প্রশ্নের সহজ উত্তর
দিতে পারে আর ক’জন
বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়
মন করছে আমার আনচান।
কোথায় ছিলে তুমি বৃষ্টি
এতোকাল
তোমাকে আমি খুঁজি বারবার
তুুমি নেই, ভালো নেই আমি
আর
আমার আর কি আছে
কিছুই নেই নতুন করে
হারাবার।
সকালের বৃষ্টিকে তাই
দেখছি
অপলক আঁখি মেলে আমি
কি সুন্দর এই দৃশ্য
তুুমি নেই, কি করে বুঝবে
তুমি?
অস্বস্তি হলে বৃষ্টিকে কতবার
চাই
বৃষ্টি একেবারও আসেনা
বৃষ্টিকে কোথায় আর পাই?
অঝোর ধারায় ঝরছে বৃষ্টি
তবুও বৃষ্টিকে খুঁজছি
বৃষ্টিতে হলো এই কবিতা সৃষ্টি।
আমার বৃষ্টি না আসলেও
প্রকৃতি! তোমার বৃষ্টি যেন
আসে
বৃষ্টি আসলে মন আমার
কবিতার বন্যায় যায় ভেসে।।।
—–##########——
![]()







