বোকা মন
মৃণাল কান্তি বাগচী
ওরে বোকা মন!
যাদের আপন ভাবিয়া
করলি এতো কাল ক্ষয়
তুই ভুলে গেলি
এই জগতে কেহই
আপন নয়
সবই একেবারে মায়াময়।
আপন ভাবিয়া যাদের
ধরে রাখতে চেয়েছিলি কাছে
তারাতো চলে গেলো
থাকলি তুই একা পড়ে
এই জগতে সবই যে মিছে।
এই জগতে আসা ও যাওয়া
সেতো শুধু একলার জন্য
সেথায় সাথে থাকেনা আর
কেহ
সবই মায়ার খেলা,
একেবারে শূন্য।
শূন্যকে পূর্ণ ভেবে
যতই বাঁধিস সংসার নামক
খেলাঘর
জীবনে কেহই নয় আপন
কেহই নয় একেবারে পর
এটাই ধ্রুব সত্য, এটাই
জীবনের সার।।।
—-+#########+—-
![]()







