যদি নির্বাচিত হই
বাবু বিশ্বাস
যদি নির্বাচিত হই!
এই আসন্ন প্রেমসভায় দরদীর হৃদয়-কুঞ্জে!
প্রেমিকার উঠোনে ফুটবে ওষ্ঠরাঙা গোলাপ,
কাশরঙা বেলিফুলের মোহময় সুঘ্রানে_
শুভ্র চন্দ্রালোকের মত ছেয়ে যাবে দিগন্ত!
পথ প্রান্তরে পড়ে থাকবে না কোনো কুসুমকলিরা!
যদি নির্বাচিত হই __
এই আসন্ন প্রেম সভায়,প্রেমিক শিরোপায়!
প্রেমিকার আঙিনা হবে নিটল প্রেমের হাট__
সেথা সহসায় নেচে বেড়াবে উর্বশী ময়ূরেরা_
পরম নির্ভরতায় পাখপাখালী খুঁটে খাবে সোনালী ধান।
দ্রৌপদী বাগান বিলাস হাতছানি দেবে সকল হৃদয় দ্বারে!
যদি নির্বাচিত হই __
এই মায়াকেলির প্রেম সভায়,মানবতার দায়!
কালোত্তীর্ন শোকছায়ায় এঁকে দেবো আদুরে নীলপদ্ম,
অশ্রুনদের হীরক কুচি ঝড়াবেনা কোনো চোখ,
ঘাতকের হাত মুড়ে দেব মখমলে সবুজ চাঁদরে_
হাসিতে খেয়ানদী পাড় হবে জীবন তরী!
বিদায় জানাবে চিরতরে_ বিষাদিয় বেদনার ঘনঘোর শোক!
যদি নির্বাচিত হই,রাখবো না কারো কোনো ক্ষীণ অভিযোগ!
—-oooXXooo—-
![]()






