সোনা দানা! কানাকড়ি!
লোভ বর্জন করি!!
প্রেমাঙ্কুর মালাকার
পৌরসভার সাফাই কর্মী,
দাউদ বসিরহাটে!
স্বল্প বেতনে জঞ্জাল সাফে,
কষ্টে জীবন কাটে!!
জঞ্জালে পান সোনার গহনা,
রাখেননি ট্যাকে গুঁজে!
দাউদ হন্যে! গহনা মালিক,
ওয়ার্ডে খুঁজে খুঁজে!!
শেষে পেয়ে যান গহনা মালিক,
তাপসীর সাক্ষাৎ!
“ছপ্পর ফুঁড়ে দিয়েছেন খোদা!”
করেনি আত্মসাৎ!!
চরম গরিবি! দাউদ শেখ যে,
বিরল জাতের সৎ!
বর্জন করে পরের ওধন,
হেলায় লোষ্ট্রবৎ!!
তাপসী জানায় “গহনাটা ছিলো,
ওজনেই তিন ভরি”!
সাড়ে চার লাখ এখন বাজারে,
মূল্য যে সরাসরি!!
দাউদ দেখালো সততার দাম!
সোনা দানা! কানা কড়ি!
এওতো শেখালো,থাকুক গরিবি,
লোভ বর্জন করি!!
—-oooXXooo—-
![]()






