প্রতিশোধ
রতন চক্রবর্ত্তী
আধ্যাত্মবাদের পীঠস্থান
ভারত সুজলা সুফলা শস্য শ্যামলা
সর্ব ধর্ম সমন্বয়ের ধারক
স্নেহময়ী গর্বিতা মা আমার |
তার কোলে জন্ম নিয়েই
তার আলো বাতাস জলের পরশ লাগিয়ে গায়
পীযুষ ধারা করে পান
তার সাম্যের শিক্ষালোকে আলোকিত হতে পেরেছি বলে
আমিও হয়েছি আজ গর্বিত সন্তান তার |
আমার মাতৃ ভূমির উপর যে সকল দুষ্টরা আনতে চাইবে অহেতুক আঘাত
ভারত সন্তান হয়ে কিছুতেই আমি তা
মেনে নিতে পারবো না
শক্তি সামর্থ দিয়ে প্রতিহত করবো |
হতে পারি শান্ত ধৈর্য্যশীল
তা বলে ভীরু নই এতটুকু
প্রয়োজনে যুদ্ধে নামতে পিছু নাহি হবো
দুষ্ট আঘাতকারীর বুকের রক্ত ঝরিয়ে
প্রতিশোধ নেবোই নেবো |
—oooXXooo—
![]()







