অনাচার…
প্রদীপ সরকার
————
হৃদয় দিয়ে কেহরে ভালোবেসো না এখন, এ ঘোর কলি যুগে।
হয়তো বা তার পরিণামে তোমায় ভুগতে হবে মনোকষ্টে।
মানুষ টাকার লোভেতে এখন, দেখি বেচে খাচ্ছে দামী বিশ্বাস।
কুকর্ম নিজের ঢাকার তরে, কেড়ে নিচ্ছে তাজা নিশ্বাস।
এই উল্টোযুগেতে দেখি মরেও শান্তি নাই কারও আর।
কানে তো শুনি, খবর হচ্ছে প্রায়ই, মড়া বেচে খায় কিছু ডাক্তার!
যাঁদের কাছেতে লোকে, রোজই বাঁচার তরে ছোটে, তাঁরাই এ কি ফাঁদছে ভীষণ ফাঁদ!
দুষ্কৃতী যতো মানুষের সাথে, ওঁনারা নাকি মিলিয়েছে হাতে হাত।
রাজনৈতিক যতো নেতাগুলো, নাকি শিক্ষার বারো বাজিয়ে দিলো,
মোটা মোটা টাকা ঘুষ খেয়ে তলে তলে।
ভাবি বসে তাই আমি একান্তে, একি অনাচার ঘটছে গো কলিকালে।।
—oooXXooo—
![]()







