হৃদয়ের স্পর্শ
— নবু
হে হৃদয়হীন, কি করে বুঝিবে ব্যথার বাণী,
নীরব ক্রন্দন বাজে মোর হৃদপিন্ডে গোপনে—
দেখে না বিশ্ব, শুধুই রক্তাক্ত স্মরণখানি,
যন্ত্রণার হাসি ফোটে এ বিষন্ন কণ্ঠে!
প্রেমের যে দীপ্তি, হৃদয় ব্যতীত অরূপ,
নয়ন নাহি বুঝে— বেদনার অতল!
গোপন অশ্রু ছলকে উঠে শ্রাবণের রূপ,
ঝরিয়া যায়, সেথা নাহি কেহ চপল।
যাহা হৃদয়ে লহে, তাহা হৃদয়ে থাকে,
বাহিরের ভাষা শুধু ছায়া, নয় আলো।
ব্যথা বোঝে সে জন, যাহার বক্ষে জ্বলে,
বিধাতার বীণা বেজে ওঠে অন্তঃস্থলে।
—oooXXooo—
![]()







