নকলে দখল
চিত্রশিল্পী তপন কর্মকার
সীমানা ছেড়ে আমি অনেক দূরে,
যেখানে বাস করে বনস্পতি।
আমি আমায় জানালাম হৃদয় জুড়ে,
এখানে নেই কিছু ভালো ক্ষতি।।
যদি সময় কাটাও তুমি সকলের মত,
বুঝবে না কোন দিন কবে হলে গত।
বাতাস বিনে কি নিতে পারো নিঃশ্বাস,
বিশ্বাসে বিষ ছাড়া গড়ে শুধু বসতি!
যদি নকলে দখল করে আসলের প্রেম,
কাল সেতো হবে ঠিকই দেয়ালের ফ্রেম।
পাতালে চাতাল কত সাগরে নগর ভরা,
আকাশে আঙ্গিনা দেখি মানুষের মহতি।।
—oooXXooo—

![]()







