বিশ্ব প্রভু এই জগতের রাজা
মৃণাল কান্তি বাগচী
এই জগতে কেহ নয় তোমার
মিছে কেন করো তথাকথিত
আপনজনদের প্রতি অভিমান
শূন্য হৃদয় নিয়ে আছো তুুমি
এখনই নিজেকে মুক্ত করো
ছিন্ন করো সব সাংসারিক
মোহ বন্ধন।
অনেকতো হলো জীবনের
অভিজ্ঞতা
বুঝতে পেরেছো কিছুই
তোমার ক্ষমতা নেই
সবই নিয়ন্ত্রণ করেন বিশ্ব বিধাতা।
জীবন তরী সঁপে দেও তুমি
বিশ্ব বিধাতার শ্রী চরণে
এই জগতের কিছুই তোমার নয়
এটাই মেনে নেও তুমি
মনে প্রাণে।
কি আর আছে তোমার ক্ষমতা
দেখলে বুঝলে তা হাড়ে হাড়ে
শত চেষ্টা করলেও তুমি
সময়কে পারবেনা রাখতে ধরে।
উড়িয়ে দিয়ে মনে শান্তির ধ্বজা
বিধাতাকে মেনে নেও
বিশ্বের রাজা
আমরা মানুষ এর বেশি
কিছুই নই
সবাই এই জগতে
সেই রাজার প্রজা।
প্রজা হয়ে কি করে তুুমি
অন্যদের করবে রাজার
মত শাসন
সব অভিমান আপন পর ভুলে
নিজেকে সঁপে দিয়ে
আশ্রয় নেও শ্রী প্রভুর চরণ।।
——#########—-

![]()







