আমরা বাঙালি
অসিত ঘোষ
বাংলায় মোদের বসবাস,
আমরা তো সব বাঙালি,
দুর্গাপূজায় নেই ভেদাভেদ,
আনন্দে তাই হাততালি।
উৎসবের এই দিনগুলিতে
ধনী-দরিদ্র এক হয়,
ঐক্যের এই মেলবন্ধনে
দূরে মুছে যায় সব ভয়।
জাতপাতের এই মূর্খতা তো
কুচক্রীদের চাল রে,
মানুষ হয়েও অমানুষ হই
আমরা কোন সে ছাল রে!
অর্থলোভে অন্ধ হয়ে
ভুল পথে সব ছুটছি,
পরের জিনিস নিজের ভেবে
ভুলবশত লুটছি।
তবুও দিনের শেষে মোদের
এই কথাটি বুঝতে হয়,
আমরা সবাই এক স্বজাতি,
আমরা সবাই ভাই ভাই।
—oooXXooo—
![]()







