সুসম্পর্ক
মৃণাল কান্তি বাগচী
সম্পর্কের এক অদৃশ্য বাঁধন
থাকে
মানুষের গহীন হৃদয়ের
ভিতরে
শত চেষ্টা করেও সেই বাঁধন
ফেলা যায়না কিছুতেই ছিঁড়ে।
মায়ের সঙ্গে সন্তানের যেমন
থাকে
অবিচ্ছেদ্য অদৃশ্য নাড়ির
টান
যতই সন্তান দূরে চলে যাক
মা অনুভব করেন তাকে
হৃদয়ে সর্বক্ষণ।
আমরা যতই বলি পৃথিবীতে
চলছে
প্রেমহীন স্বার্থ স্বর্বস্ব দেহের
খেলা
তবুও অনেকের হৃদয় মাঝে
সারাজীবন একান্ত প্রিয়জন
হয়ে থাকে
বিরহ নামক অমোচনীয় ভেলা।
সেই অনুভব সত্যিই কি
প্রহসন নামক বাহ্যিক নামাবলি
আমার কখনো তা মনে
হয়না
সব ক্ষেত্রে সম্পর্কের
বাঁধনের হয়না জলাঞ্জলি।
কিছু সম্পর্কের বাঁধন করা
যায়না
হৃদয় থেকে একেবারে ছিন্ন
তাই প্রিয়জন দূরে থাকলে
তার লাগি মন হয় উদ্বিগ্ন।
সম্পর্ক আছে,তাই হয়তো
এই পৃথিবী হয়ে যায়নি মরুভূমি
সম্পর্ক যে মানুষের অদৃশ্য
হৃদয় বন্ধন
তাই সবাই ভালেবাসে নিজ
নিজ জন্মভূমি।
বেঁচে থাক আমাদের জীবনে
যত আছে সম্পর্কের অদৃশ্য
বন্ধন
সকলের সাথে সুসম্পর্ক
বজায় থাক সারাজীবন
সুসম্পর্ককে করি আমি
অন্তর হতে অভিবাদন।।।
—–##########—–
![]()







