উদ্দেশ্যে
স্বামী অসীমানন্দ গিরি
কি হেতু পুনঃ পুনঃ মর্তে আগমন,
কি হেতু বারংবার শরীর গঠন।
আহার নিদ্রা মৈথুন আর ধন উপার্জন,
নাকি কর্ম ফল ভোগ বাসনায় জনম মরণ।
আত্মার প্রতিবিম্বে শরীর গঠন,
ছায়ার ছায়াবাজিতে শারব্য ভ্রষ্ট মন।
ইন্দ্রিয় সমূহের বিকার, পশুর লক্ষন,
মনুষ্য রূপেও তাই পাশবিক আচরণ।
কততম মনুষ্য শরীর হইল গঠন,
না রাখিলে হিসাব, পুনঃ চুরাশি লক্ষ ভ্রমণ।
দ্রষ্টব্যে দৃষ্টি নাই, দৃষ্টি বহিরাগমন,
চলিছে বোধহীন নিগম- আগমন।
—oooXXooo—
![]()







