নারীর রূপ
মনিকা দাস
আমি নারী –
আমি অন্নপূর্ণা –
আমিই মা-
এ ছাড়া আমি কিছুই না?
আমি ভারতমাতা –
আমিই ভূমিমাতা –
এই নামে ভূষিত করলে,
কিন্তু তার দাম দিলেনা।
অসুর দমন করতে-
আমায় আনলে মর্তে –
তোমাদের ইচ্ছা পূরণ করলে,
কিন্তু আমায় সম্মান করলে না।
পুরুষদের দাপটে –
আমাদেরকে দমিয়ে রাখলে-
আবার সেই গর্ভে-
তোমাদের বংসধর –
তার রক্ষা আমাদেরই হাতে।
কে বড় কে ছোট বল হে তবে?
আমায় তোমরা সম্মান করলে না
তোমার ঘরে আসার পরে,
পদে-পদে, পদে-পদে,
শুধু আমার ক্ষুধঘরলে,
গুনকে সব বলি দিলে,
আমার যে আর,
কিছুই রইলনা।
আমাদেরকে তোমরা সম্মান করলে না।।
—oooXXooo—
![]()







