জোনাকি
সুপর্ণা দত্ত
জোনাকি জোনাকি
আলো দূত ও নাকি
ছোট্ট পতঙ্গ নিশাচর
প্রকৃতির মাঝে বিস্ময়কর।
গ্রীষ্মে ও বর্ষায় বেশিরভাগ দেখা যায়
রাতের আঁধারে সে আলো ছড়ায়,
লুসিফেরিন ও লুসিফারেজ নামে এনজাইম
রাসায়নিক বিক্রিয়ায় আলো তৈরি হয়।
ল্যাম্পিরাইড বৈজ্ঞানিক নামের পরিচিত
বাংলায় এরা আবার নাম পায় খদ্যোত,
জোনাকি যে তাপহীন আলো দেয়
তাই তো কোল্ড লাইট তারে কয়।
ঝোপেঝাড়ে,জঙ্গলে,বাগানের আড়ালে
অন্ধকারে নিজের শরীরে মৃদু আলো জ্বালে,
নিজেদের মধ্যে যোগাযোগ ও প্রজনন করতে
আলো জ্বালে শত্রুর হাত থেকে রক্ষা পেতে।
ক্ষতিকারক পোকামাকড় ও লারমা খায়
তার ফলে পরিবেশের ভারসাম্যের থাকে বজায়,
রাতের আঁধারে মিটিমিটি আলোতে
মেতে থাকে মায়াবী পরিবেশ সৃষ্টিতে।
টিমটিমে আলোর মায়াবী পরিবেশ
কবিদের মনে আনে ভাবের আবেশ,
ক্ষুদ্র পতঙ্গ প্রকৃতির অমূল্য সম্পদ
পরিচিতি পায় এরা পরিবেশ বান্ধব।
বর্তমানে পরিবেশের দূষিত অবস্থায়
আশঙ্কাজনক ভাবে সংখ্যায় কমে যায়,
ক্ষুদ্র হলেও প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে যার এত কৃতিত্ব
সংরক্ষণ করা তাদের সকলের দায়িত্ব।
—oooXXooo—
![]()







