চিন্তন
স্বামী অসীমানন্দ গিরি
দরিদ্রের চিন্তন, আগামীর ভোজন,
ভোজন বিলাসীর চিন্তন, পদাবলী কীর্তন।
সুযোগ সন্ধানীর চিন্তন, সুযোগের ব্যবহার,
বেকারের চিন্তন, নিযুক্তি ও উপার্জন।
বিত্তবানের চিন্তন, অধিক সম্পদ সংযোজন,
রাজনেতার চিন্তন, দীর্ঘ ক্ষমতা ভোজন।
সন্তের চিন্তন, আত্ম স্বরূপ দর্শন,
রকমফের চিন্তনে, ফল নানা ধরণ।
চিন্তা নেই, কতক্ষন রবে প্রাণ,
প্রাণহীন দেহের নেই প্রয়োজন ভোজন।
নীথর শরীর যাবে কবর-শ্মশান,
উত্তমর্ণ পঞ্চভূতে সব জের সমাপন।
আছে চিন্তন, নেই কোন মন্থন,
মন্থিত চিন্তনে অবারিত আনন্দ যাপন।
—oooXXooo—
![]()







