ভালোবাসো অনুরাগে!
প্রেমাঙ্কুর মালাকার
দুপুর বেলায়, খা খা রোদ্দুর!
দাঁড়িয়ে গাছের তলে!
বাঁদরের মতো, সে গাছের পাতা,
শিশু ছেঁড়ে দলে দলে!!
বাঁধা ও দেয়না, কাছেই দাঁড়ানো,
শিক্ষিকা অবিচল!
দায়বদ্ধতা, নেই কণা টুকু!
তার বিষময় ফল!!
বোঝাও শিশুকে, গাছ না থাকলে!
কোথায় পেতি রে ছায়া?
ছায়া দেয় গাছ!তাকেই ছিঁড়িস?
নেই কেন দয়া-মায়া ?
চুল টেনে দেখ, নিজের মাথায়,
কত যন্ত্রণা লাগে!
গাছ ও তেমনি! ব্যথা পায় ওরে!
ভালোবাসো অনুরাগে!!
—oooXXooo—
![]()







