বিবেকের প্রতি
বাবু বিশ্বাস
কে কার রেখেছে খবর? কে বা রাখে কার?
ব্যস্ত সবাই নিজেকে গড়তে,স্বার্থের কারিগর!
এমত; অবস্থায় কে আছে বুঝবে তাকে?
মাপবে তার গভীরতা!
সারল্যতায় শিশুর হইতেও অধিক যিনি,
জ্ঞানে দ্বিপ্ত জ্যোতি!
উদারতায় বেহিসাবী অমূল্য হীরে মোতি!
তার সম্বন্ধে লিখবো এমন সাধ্য নেই আমার!
তবুওতো লিখতে হয় যুগাবতার বীরসন্ন্যাসীর জন্যে!
কিন্তু কি লিখবো আমি?কি জানি তার সম্বন্ধে?
সাধনায় যিনি অপরিসীম, কঠিন ঋদ্ধময় জটিল!
কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন, কর্তব্যে নিগুঢ় অটল!
যিনি অসম্ভব সুন্দর শুভ্র প্রহর, বিক্রমবীর_ কালজয়ী!
তাকে নিয়ে লিখবো! আমি কে?কতটুকু জানি তাকে?
কেবল তাকে জানাতে পারি শ্রদ্ধা অপার _
প্রণাম হে যুগপুরুষ বিবেকানন্দ,অঞ্জলি নাও আমার।
—oooXXooo—
![]()







