“তরঙ্গ”
স্বামী অসিমানন্দ গিরি
আমার তরঙ্গ, তোমার তরঙ্গে মিলে গেলে,
স্বপ্ন সাকার দু’জনার।
আমার তরঙ্গে তরঙ্গায়িত হলে জনতা,
জনগণতান্ত্রিক স্বপ্ন সাকার।
তরঙ্গে তরঙ্গ মিলিত না হলে,
অন্ধ গলিতে ব্যর্থ প্রেম করে হাহাকার।
তার’ই সুবাসে হৃদয় করে ম ম,
ব্যর্থ প্রেমে আনন্দ অপার।
জনক জননীর তরঙ্গে, তরঙ্গায়িত সন্তান,
সচেষ্ট অভিষ্ট লক্ষ্য করিতে পূরণ।
তরঙ্গায়িত জনতা, করে নেতা নির্বাচন,
জাগতিক ইপ্সা করিতে পূরণ।
সাধক সাধিকা চায়, মিলিতে সেই তরঙ্গে,
যে তরঙ্গে মিলিলে, আর হবে না জনম।
—oooXXooo—
![]()







