ছোট্ট জাপানি গ্রামে!
ধরা’য় স্বর্গ নামে!!
-প্রেমাঙ্কুর মালাকার
জাপান ভ্রমণে ঝিলিক এখন,
ছোট্ট জাপানি গ্রামে-
চেরি ফুল গাছে অজস্র ফুল,
ধরা’য় স্বর্গ নামে!
কাঠ দিয়ে গড়া চৌচালা আছে,
নেই কোন বহুতল ;
গোলাপি ও সাদা চেরি গাছ ভরা,
নেবেছে ফুলের ঢল!
বৃদ্ধ পথিক একা পথে চলে,
সিঁড়ি ভাঙে ধাপে ধাপে-
শিরদাঁড়া সোজা! নুয়ে পড়েননি!
আজো বয়সের চাপে।
প্রাণ প্রাচুর্যে ঘাটতি পড়েনি,
চির নেই মনোবলে-
শয্যাশায়ীনা! হাতে লাঠি নেই!
একা একা পথ চলে!
পুরো গ্রামটাই কুঁড়েঘর ভরা,
নেইতো অট্টালিকা!
জীবন-যাপন, শান্ত যেমন,
মাটির প্রদীপে শিখা।
সুনিবিড় গ্রামে! একটাও নেই,
আলিশান বহুতল!
জাপানি লোকের সেরা সম্পদ!
শৃঙ্খলা-মনোবল!!
—oooXXooo—
![]()







