সৈনিক
সুপর্ণা দত্ত
তিন অক্ষরের শব্দ তাদের দায়িত্ব নির্ভীক
তারা দেশের অতন্দ্র প্রহরী নাম তাদের সৈনিক।
তারাই হল দেশের সর্বাধিক মূল্যবান সম্পদ
দেশের নাগরিক ও জাতির তারা যে রক্ষক।
তাদের জীবন হয় দেশের কাজে উৎসর্গ
ব্যক্তিস্বার্থ ত্যাগ করে লক্ষ্য দেশের স্বার্থ।
শত বাধা শত কষ্ট তুচ্ছ করে তাদের
ব্যতিক্রমী গুণাবলী সর্বদা দায়িত্ব পালনের।
একজন নির্ভীক সৈনিক থাকে কর্তব্য পালনে রত
সেই দেশবাসী যখন থাকে নিজ ঘরে নিশ্চিন্তে ঘুমন্ত।
সৈনিকের থাকবে মাতৃভূমির প্রতি ভালবাসা
আর থাকবে মাতৃভূমির প্রতি নিবেদিত প্রাণ।
মাতৃভূমি রক্ষার্থে তার সেনাবাহিনীতে যোগদান
হাজারও সমস্যার করেন উপযুক্ত জবাব দান।
একজন সৈনিক তার দেশের সম্মান রক্ষা করে
শত্রুর সামনে পিছু না হটে সর্বোচ্চ দান করে।
সৈনিক দেশের জন্য হাসতে হাসতে প্রাণ দান করে
শত্রু দমনে যুদ্ধক্ষেত্রে দিনরাত সজাগ থাকতে পারে।
সৈনিকের কর্তব্য হল দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষা করা
দেশবাসীর জন্য একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
বহিঃশত্রুর আক্রমণ রুখতে সীমান্ত পাহারা দেয়
জরুরী পরিস্থিতিতে তারা সর্বদা জরুরী ব্যবস্থা নেয়।
সন্ত্রাসী হামলা,প্রাকৃতিক দুর্যোগ বা অন্তর্দ্বন্ধ
প্রতিটা ক্ষেত্রেই হতে হয় সৈনিকের প্রশিক্ষিত দক্ষ।
দেশের অন্তর্দ্বন্ধ পরিস্থিতি করতে নিয়ন্ত্রণ
স্থানীয় কর্তৃপক্ষের হয় তাদের প্রয়োজন।
একজন নির্ভীক সৈনিক হওয়া মোটেই সহজ কথা নয়
বরং জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ করতে হয়।
সৈনিককে আত্মীয় পরিজন প্রিয়জনকে ছেড়ে
দায়িত্ব কর্তব্য পালনে তাদের থাকতে হয় দূরে।
যখন পরিবার পরিজন থাকে উৎসবে মেতে
তখন সৈনিক ব্যাস্ত থাকে জাতির সুরক্ষাতে।
পরিস্থিতির মোকাবিলার উপযুক্ত প্রশিক্ষণ নিতে হয়
সেটা ভীষণ ক্লান্তিকর ও শারীরিকভাবে চ্যালেঞ্জিং হয়।
কখনও কখনও ঠান্ডা-গরম প্রতিকূল আবহাওয়া
বাধ্যকতা প্রতিকূল পরিবেশকে হয় মেনে নেওয়া।
তাদের থাকা দরকার বুলেটপ্রুফ সরঞ্জাম
দেশ রক্ষার কাজে তাদের চ্যালেঞ্জিং জীবনযাপন।
প্রয়োজন আছে তাদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার
দরকার চ্যালেঞ্জিং জীবনযাপন অতিবাহিত করবার।
তারা দেশের শত্রুদের সামনে বীরত্বের সাথে দাঁড়ায়
প্রয়োজন সরঞ্জাম না থাকলে তারা জীবন হারায়।
বর্তমান পরিস্থিতি জীবনকে দিয়েছে বদলে
ভেজালের পৃথিবীতে সবকিছুতেই ভরেছে ভেজালে।
দেশের জন্য করছে যারা নিজের জীবনপাত
পাচ্ছে না তারা গড়তে জীবন প্রয়োজনীয় উপাচার।
নিশ্চিন্ত জীবন দেয় যারা দেশবাসীকে
দেশ পারে না রক্ষা করত তাদের পরিবারকে।
প্রতিনিয়ত ভুগছে তারা প্রিয়জনদের নিয়ে দুশ্চিন্তায়
কাটছে জীবন অভাবে ভীষণ নিজেদের নিরাপত্তায়।
—oooXXooo—
![]()







