অচিন ঠিকানা
মৃনাল কান্তি বাগচী
এখণ আর কিছুতে
ভয় নাহি করে,
যেথায় খুশী সেথায় যাবো
তোমায় নিয়ে সুখের তরে।
তুমি আমার বন্ধু
তুমি আমার প্রাণের সখা,
তুমি আমার ভালোবাসার
সাথী
নিত্য দিনে তব সনে হয়
মোর দেখা।
প্রেমের কুঞ্জবনে ইচ্ছে মতো
যাবো মোরা হারিয়ে,
লুটবো মজা দোঁহে মিলে
সুখের দরিয়ায় প্রেমের
তরী ভাসিয়ে।
হৃদয়ের নীল আকাশে
উড়িয়ে দেবো প্রেমের পারাবত,
খুঁজে নেবে তা
হৃদয়ে আছে যত মহব্বত।
ভেসে যাবো ভালোবাসার
সীমাহীন নীল দরিয়ায়,
জীবনকে সার্থক করে
পৌঁছে যাবো ভালোবাসার
নতুন ঠিকানায়।
থাকিবেনা কোন বাধা নিষেধ
মুক্ত বিহঙ্গের ন্যায়,
যেথায় ইচ্ছে সেথা যাবো
নেই কোন অনুশাসনের ভয়।
————+++++++———-
![]()







