“মর্গের থেকে ফেরে! মৃত্যুর কোল ছেড়ে!”
✍ প্রেমাঙ্কুর মালাকার
চিকিৎসকের মৃত্যু ঘোষণা
সার্টিফিকেট লেখে-
সেই মতো তাঁকে কর্মীরা নিয়ে
মর্গে দিয়েছে রেখে!
একটি কর্মী ওষুধ ঢোকাতে
ওর পা দিতেই চিরে-
চিৎকার করে ওঠে মৃতদেহ
ওর জ্ঞান আসে ফিরে।
চিকিৎসকের বিরুদ্ধে ওঠে
চুড়ান্ত অবহেলা-
কেনিয়ার সেই চিকিৎসকের
রোগী নিয়ে হেলাফেলা।
পিটারের ভাই সখেদে জানায়
“শুধু পেটে গোল মালে;
ভর্তি করানো হয়েছিলো তাঁকে
এখানে হাসপাতালে!”
পিটার কিজেন তার ভাই তুলে
দেখায় মৃত্যু নথি;
জরুরি বিভাগে শুরু তড়িঘড়ি
চিকিৎসা দ্রুতগতি!
বাবুলাল মরে দুর্ঘটনায়
মর্গে দিয়েছে রেখে-
কুঁইকুঁই কাঁদে শুরু চিকিৎসা
বাঁচে মর্গের থেকে!
–~০০০XX০০০~–
![]()







