শিক্ষা দর্শন
অশোক কুমার দাস
হারিয়ে গেছে
চেনা – শিক্ষা
জোটেনা গুরুর,
সেই দীক্ষা।
ধন, মানিক
অর্থে ভরা
চুলোয় গিয়েছে
এ লেখাপড়া।
ছাত্র আর
হবেনা গড়া –
শিক্ষকের ডোরে
পড়েছে কড়া।
প্রকৃত শিক্ষা
আজ অনাহারে,
শিক্ষা দপ্তর
বন্দী কারাগারে।
—oooXXooo—
![]()







