গাছ আর বনলতা!
শত্রুতা মিত্রতা!!
-প্রেমাঙ্কুর মালাকার,
ডেউয়া গাছের মাথায় ঝুলছে,
ছোট্ট সে বনলতা!
বাতাসের দোলে আঁকশি বাড়িয়ে,
গাছ ছুঁতে চায় যথা!!
লতা বেড়ে চলে গাছকে আঁকড়ে,
গাছ মানে বশ্যতা!
তাইতো গাছের সঙ্গে লতার,
শত্রুতা মিত্রতা!!
গাছের সঙ্গে লতার মিতালী,
দেখা যায় চিরকাল!
লতার বাঁধনে হাঁস ফাঁস গাছ,
দিশেহারা নাজেহাল!!
তখন গাছ তো মেলতে পারে না,
নয়া পাতা কিশলয়!
আশ্রয় দিয়ে তখন গাছের,
নিজে বাঁচা সংশয়!!
—oooXXooo—
![]()







