নীড়হারা পাখি
বাবু বিশ্বাস
যার চলে যায় সেইতো বোঝে,বিচ্ছেদে কি যন্ত্রণা!
উঠলে দামাল ঝড় তুফান পাখিরা হয় নীড়হারা!
পাখিরা হয় নীড়হারা তো মাঝিরা হয় তীরহারা!
ঝড় বোঝেনা আপন পর, বোঝে শুধু ভাঙা খোঁড়া!
সেই পাখিটা যাবে কোথায়? বাঁধবে কোথায় বাসা?
কে দেবে ঠাই বুকেতে তাকে? ভরিয়ে ভালোবাসা!
সেই মাঝিটা করবেটা কি? সদ্য যেজন তীরহারা!
সেই মানুষটা খাবেটা কি? উচ্ছেদে যে সবহারা!
যতই সাজুক স্বচ্ছতাতে উন্নয়নের তিরোধাম!
সবই বৃথা, নীড়হারারা যদি না পায় পুনর্বাসন!
বসন্তে তার কি যায় আসে? মেললে ডানা ফুল বাহার,
লাগলে পেটে খিদের আগুন সব বাহারই অন্ধকার!
যার চলে যায় সেইতো বোঝে! বিচ্ছেদ কি যন্ত্রণার!
—oooXXooo—
![]()







