হিন্দু তোমার দেশ কোনটা ?
চিত্রশিল্পী তপন কর্মকার
হিন্দু তোমার দেশ কোনটা ?
হিন্দু তোমার দেশ ?
ধর্ম কর্ম পূজা পাঠ
কালকে বুঝি শেষ ?
যুগান্তরের রক্ত খেলায়
আমরা আজও অবহেলায়
হৃদ পাজরে গজাল গাঁথা
ভালোই আছো বেশ।
হিন্দু তোমার দেশ কোনটা ?
হিন্দু তোমার দেশ ?
খাঁটি সোনা মাটির মানুষ
তাই বলে কি এতই বেহুশ?
সাধু-সন্ত মনীষীদের
এই কি পরিবেশ ?
হিন্দু তোমার দেশ কোনটা ?
হিন্দু তোমার দেশ ?
এই পৃথিবীর স্বর্গভূমি
ছয় ঋতু যায় কপাল চুমি
ধ্যানে জ্ঞানে মনে প্রাণে
বইছি শুধু ক্লেশ।
হিন্দু তোমার দেশ কোনটা ?
হিন্দু তোমার দেশ ?
—oooXXooo—
![]()







