জীবনের নক্ষত্র
চিত্রশিল্পী তপন কর্মকার
তাকাও পৃথিবীর ওই বাইরে তাকাও
পাকাও আচ্ছা করে, মগজ পাকাও।
যদি সবকিছু হতো আলোময়
তুমি দেখতে পেতে কি দূর নক্ষত্র ?
ওই আকাশের নীল খামে কত যে
রয়েছে কালের মহাপত্র। (2)
মাখাও নিজেকে সময়ের সঙ্গে মাখাও।
ছুটির ঘন্টা কখন বাজে কার ?
জন্ম-মৃত্যুই জীবনের কারবার।
চোখ বুজে দেখে নাও চোখের দুনিয়া
নিঃশ্বাসে বিশ্বাসের অঙ্ক নামাও।।
—oooXXooo—
![]()







