সময়ের চাকা
চিত্রশিল্পী তপন কর্মকার
ফুলের হাসিতে দেখেছি তোমায়
পাহাড়ে ঝর্ণায়,
দেখিনি তোমায় ক্ষমায় শুধু
যেখানে আমার মন ঘুমায়।
জীবন জীবন করি জীবন
জীবন কত দিন ?
আজ বাদে কাল হরিবল খই
তাক ধিনা ধিন ধিন।
দেশের বুকে কে আর সুখে ?
হিংসাতে প্রাণ যায়!
দেখিনি তোমায় ক্ষমায় শুধু
যেখানে আমার মন ঘুমায়।
হৃদয়ে আকাশ হৃদয়ে বাতাস
হৃদয়ে পথের ধুলো
মানুষ মানুষ খেলা করি
মাটির পুতুলগুলো।
বুঝলে দুচোখ বসত বাড়ি
শোকের দুনিয়ায়!
দেখিনি তোমায় ক্ষমায় শুধু
যেখানে আমার মন ঘুমায়।
—oooXXooo—
![]()







