সনাতন
স্বামী অসিমানন্দ গিরি
কে আমি? আমি কে? কেন মর্তে আগমন?
এই তত্ত্ব অন্বেষণই আধ্যাত্ম, গুঢ় সনাতন।।
মায়াধীন সংসারে নিজেকে নিজের কর্তা করণ।
কর্মফল ভোগ পাশে, পুনঃ পুনঃ জনম ভ্রমণ।।
পরমাত্মা জীবাত্মা হতে উপাধি করিলে বিয়োজন।
তবে শুধু আত্মা, নিগুঢ় আধ্যাত্ম কথন।।
“ধৃ” হ’তে ধর আর মম হ’তে “ম” যোগে ধর্ম সনাতন।
কে কাকে আছে ধরে, বুঝিলে, নয় পুনঃ জনম।।
সনাতন এমনই ধৌত উপাদান, লাগা মাত্র পরসন।
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য হয় অপসারণ।।
তবে না শত্রু, রবে না মিত্র, রবে শুধু আপনই আপন।
নাহি কেহ এ জগতে, তারে করে সমাপন।।
শাক্ত, শৈব, বৈষ্ণব, সাকার বা নিরাকার, যে ভাবেই হোক ভজন।
আত্মা দর্শন ই ধর্ম, অরূপ রতন সনাতন।।
—oooXXooo—
![]()







