আমার কবিতা
প্রজ্ঞা পারিজাত
কবিতায় হয় না কোনো নিয়মের ধারা ,
কবিতায় চলে শুধু ভালোবাসার ফল্গু ধারা ;
মানি না আমি তার একটি গঠন ,
লিখে চলি অবিরাম ধারায়
কাব্য তরী,
ইচ্ছে মতো লিখি ডায়রির খাতায় পাতায় ,
শব্দ বাক্যে মিলে – অমিলে লিখি কবিতা ,
আমার নিয়মে আমিই সৃষ্টি কর্তা – স্বাধীনচেতা ;
কারো নিয়মের ধার ধারি না আমি ,
শুনিনা কারো নিষেধ কিংবা বারণ ;
আমার সৃষ্টির আমি – ই শ্রোতা ,- আমি-ই সর্বেসর্বা ;
আমি- ই কবিতার পাঠক কেউ মানুক কিংবা নাই মানুক ;
লোকের মন্দ কথায় নিজেকে রাখিনা দুরে ;
আপন মনে হিসাব মিলাই কবিতার ছন্দে ,
আমি -ই নিয়ম – আমি – ই কানুন – আমি – ই ছন্দকার ;
আমার নিয়মে আমি – ই করি রাজ্য – শাসন ,
আমি – ই লিখি কবিতা আমারই – ছন্দে ।।
—oooXXooo—
![]()







