শূন্য
দীননাথ চক্রবর্তী
আমার শূণ্য কেবলই আমার
ভরাতে নেই আর অপেক্ষাতে ,
যেছিল যে চাতক তৃষায়
দিনে রাতে আলোক বিভায়
পলকে আঁধার ঘোচাতে।
সেইযে গেল চিরতরে
আমাকে ফেলে শূন্য করে ,
দেখেছি আমি দুটি নয়নে
আকুল কাতর যাবেনা মনে
হৃদয় ভাঙে হাহাকারে ।
তবুও তারে ছিনিয়ে নিলে
শূণ্য করে চিরতরে ,
কাল `আজো পারেনি দিতে
একটু পরশ শূন্য রাতে
শূন্য মনের অন্তরে।
—oooXXooo—
![]()







