ফেরারি
মৌসুমী ঘোষাল চৌধুরী
সাদা কালো ছাদ আর সাদা কালো ছবি
স্বপ্ন মুহূর্তগুলো ছিল রঙিন
দুচোখ কথা বলে না কোনো
এ জন্ম যেনো পোড়া কাঠ
পুড়ছে দিন রাত দেহ মন
তোমার অবয়বটুকু ছুঁয়ে দেখে
বসন্তের পলাশ বেদনার মত ঝরে পড়ে।
—oooXXooo—
![]()







