পরিচয়
✍️ প্রদীপ সরকার (বন্ধু)
—————-
আমি যেন এক রাখাল ছেলে, বাজাই বসে বাঁশি।
না বাজালে বাঁশরী মোর রয় না মুখে হাসি।
মুই, ধেনু চরাই, গোঠের সারা মাঠে।
পাড়ার যতো রাখাল ছেলে, আমার সঙ্গে এসে জোটে।
নাম আমার কালো কানাই।
তবু কানু বলে ডাকে সবাই।
কেউ বা আমায়, ডাকে গো হায়, ননীচোরা নামে।
ওদের সবার মনের, ননী প্রেমের, নাকি চুরি করে খায় শ্যামে।
যে যা পারে, সে নামে ডাকে আমারে, তাই আমার হয়েছে শত নাম।
যশোমাতার কোলে মানুষ আমি, বাড়ি গোকুল ধাম।।
—oooXXooo—
![]()







