একুশে ফেব্রুয়ারি
অরবিন্দ নাহা
সৃষ্টির পলি জমবে
সোনালী ফসল ফলবে
মানুষ গান গাইবে
তাদের কথা স্মরণ করে
যাদের রক্তের রঙের কাছে
টকটকে সূর্যটাও হবে ম্লান
তুমি “অমর একুশে ফেব্রুয়ারি “
শীতের দুপুরের
রোদ্দুরের মত মিষ্টি
শরতের মেঘের মতো স্বপ্নময়
মসজিদের আজানের মত সুরেলা
মন্দিরের চরনামৃতের মত পবিত্র
বিজয়া দশমীর সন্ধ্যার মত বিষন্ন
তুমি”আমার একুশে ফেব্রুয়ারি”
মায়ের আঁচলের স্নিগ্ধতায়
বাবার দায়িত্ববোধে
ভাই ফোঁটায় বোনের চন্দনের টিপে
ভাই বোনেরা রাখি উৎসবে
প্রিয়ার বিলোল কটাক্ষে
শিশুর অনন্ত হাসিতে
তুমি চিরকালীন”একুশে ফেব্রুয়ারি”
—oooXXooo—
![]()







