লুকায় জখম
সুমাল্য মৈত্র
বিষন্ন রাতের মত তারা
ফুটে ওঠে যারা
বিষন্ন কোথায় থাকে
যদি মনে পড়ে
সব রোদ ঢুকে
ঘরের ভেতরে।
কে কার ডাকে সাড়া
দেয়
অথবা কখন
প্রতিটা মানুষই আসলে
লুকায় জখম।
—oooXXooo—
![]()







