জীবন মরণ মেলায়
তপন কর্মকার
এ শহর মজার শহর,
ভরকি দিয়ে নাচায়,
স্বপ্ন গুলি কাঁচের হাসি,
মানুষ গুলি খাঁচায়।।
তোমার কাছে বই পাবো ধার,
আজকে আমায় দেবে?
হার জিতে কম হলে তোমার,
শার্ট পরে শোধ নেবে।
যেন বাতাস মেপে চলতে হবে,
জীবনটা এক দাবায়।।
জল কলে নেই ঝগড়াজাটি,
তালা চাবির খেলায়!
নয় তো সবাই কেউটে বিছে,
কে কার ঘন্টা বাজায়!
এই ভাগ্য যেন ডিম্ব রাশি,
জীবন মরণ মেলায়।।
—oooXXooo—
![]()







