কথা
কবি প্রজ্ঞা পারিজাত
সময়ের কথা
মানুষের কথা
মানুষের কবিতা
লিখতে গিয়ে চোখে পড়ে
শেষ পথ চলা – শেষ কথা বলা ,
চোখের সামনে দুরে যখন
ডুবে যায় সূর্য !
তখন একাই থাকি আমি ;
ডুবতে থাকা সূর্যের সাথে
দেখি ডুবতে থাকা সময় – ডুবতে থাকা আলো ;
কি যেন বলে দিয়ে যেতে চায় সে ???
কিন্ত শেষ কথা বাকি থেকে যায় ,
কালো অন্ধকারে মিশে যায় শেষ কথা ;
শেষ কথা বলার আগেই
নেমে আসে কালো অন্ধকার ;
এমনিভাবেই তোমার – আমার
বৃদ্ধ সময়ে ,
শেষ কথার অনন্তকাল
বাকি থেকে যাবে ………. ।।
—oooXXooo—
![]()







