“পরিক্রমা”
– কৌশিক গাঙ্গুলী
ছিঁড়ে ফেলো নীতি বোধ
আজকের বালকেরা ,
আজকের বালিকারা কেনে
স্টারের ফটো , আনন্দলোক ।
সিরিয়াল দেখে দেখে
সংসার যাপন ,
বড় আর শিশুদের মাথা খায় টিভির
রঙিন বিজ্ঞাপন ।
দুর্নীতি আকন্ঠ সব
শাসকদের দাপট ,
পাবলিক নয় ভোট
জেতায় হিংস্র কামট ।
তাই তারাই সম্পদ
ভালমানুষেরা আপদ ।
রাজনীতিতে এখন পচা গন্ধ
ছড়ায় ,
পদে পদে স্খলন যে পা
মাড়ায় ।
নিম্ন মধ্যবিত্ত বড় অসহায়
দেশের সরকার তাদের
ভাতে মারতে চায় ।
ক্ষমতাবানরা দেয় মিথ্যা আশ্বাস,
প্রতিটি রাজ্যে আজ
অরাজকতার চাষ ।
ভবিষ্যত নিয়ে নানা সংশয়
চারিদিকে হীরকরাজাদের জয় । সবকিছু জানো হে জনগণ
ছিঁড়েছে নীতি ও বোধ আজকের সুবোধ বালকেরা ,
বালিকারা কিনেছে দেখো দামী স্মার্ট ফোন ।
—oooXXooo—
![]()







